নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মস‌জিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লির মৃত্যু

রফিকুল ইসলাম বেলাল। ছবি : কালবেলা
রফিকুল ইসলাম বেলাল। ছবি : কালবেলা

নওগাঁয় মস‌জি‌দে নামাজ পড়তে গিয়ে আলহাজ রফিকুল ইসলাম বেলাল নামে এক মুসল্লির মৃত‌্যু হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি ) রাত ৭টা ৫০ মিনিটে সদর উপজেলার মডেল জামে মসজিদে মৃত্যুর এ ঘটনা ঘটে।

ওই মুসল্লি নওগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ডের হোটেল রাজ এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।

নিহতের স্বজন‌দের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বেলাল হার্টের রোগী ছি‌লেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিহতের আত্মীয় রফিকুল হাসান বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল এশার নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ পড়ার আগ মুহূর্তে তিনি লুটিয়ে পড়ে। পরে মসজিদের অন্যান্য মুসল্লিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।’

রফিকুল ইসলাম বেলাল (৭০) দুই সন্তানের জনক ব‌লেও জানান তি‌নি।

মস‌জি‌দের ইমাম ও খতিব হাফেজ মওলানা আনোয়ার হোসেন বলেন, ‘এশার নামাজের আগমুহূর্তে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। পরে কয়েকজন মুসল্লি উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X