সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরাবাসীদের যেসব সুখবর দিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি পার্ক করা হবে। সব উপজেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চ গতির ইন্টারনেট দেওয়া হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চিংড়ি চাষ নয়; সাতক্ষীরায় বসে আউটসোর্সিং করে নারীরা ডলার, পাউন্ড, ইউরো আয় করছেন। প্রশিক্ষণ নিয়ে মাত্র চার মাসে যোগ্য ও দক্ষ হয়ে উঠেছেন আমাদের নারীরা। স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে। পোস্ট অফিসকে ডিজিটালাইজেশন করে সব সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় তিনি উচ্চ গতির ইন্টারনেটের উদ্বোধন করেন। তালার শিক্ষার্থী বোরহান উদ্দিনকে ফাইটার প্লেন বানাতে যত টাকা লাগে সরকার সেই সহযোগিতা করবে জানান।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত লায়লা পারভীন সেঁজুতি, জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

তারানা সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ‘হার পাওয়ার প্রকল্প’র উপ-প্রকল্প পরিচালক নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠানে এ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

তাঁতী দলের নেতা বহিষ্কার

বাংলাদেশের বাউল ঐতিহ্য তুলে ধরতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক উৎসব

হাসপাতালে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা

মিসরের বিপক্ষে মেসির খেলা নিয়ে বার্তা স্কালোনির

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

তারা বেঁচে আছে

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত: ট্রাম্প

১০

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

নন্দনে নন্দিত হলো জীবনের ‘সম্পর্ক’

১২

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত / ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন

১৩

সাতক্ষীরার কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?

১৪

বরিশালে আব্দুল আজিজ নির্যাতন মামলা: লিটু-আবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৫

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সংসদে আখতারের ক্ষোভ

১৬

খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

১৭

আশরাফ হাকিমির গতি ও পায়ের জাদু মুগ্ধ করেছে বিশ্বকে

১৮

কোন বিভাগে মসজিদ সংখ্যা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

১৯

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড়ধস, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

২০
X