মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গুলি করেও হয়নি ক্ষান্ত, কুপিয়ে মৃত্যু নিশ্চিত

মহেশখালী সোনাদিয়ার একটি লবণের মাঠ। ছবি : সংগৃহীত
মহেশখালী সোনাদিয়ার একটি লবণের মাঠ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় লবণ মাঠ দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম নামে এক লবণ চাষিকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আর ১০ জন আহত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলায় কুতুবজোমের সোনাদিয়ায় পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩৩) বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকার মৃত গোলাম কুদ্দুসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুবজোমের সোনাদিয়ার পশ্চিম পাড়ায় লবণ মাঠ দখলকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আনোয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে জাহাঙ্গীর লবণ মাঠে কাজ করতে স্থানীয় ফরিদের মাধ্যমে সাইফুলকে ডেকে সোনাদিয়া নিয়ে যায়। পরে জাহাঙ্গীরের গ্রুপ লবণের মাঠ দখল করতে যাওয়ার খবর পেয়ে সেখানে অস্ত্র নিয়ে হামলা চালায় আনোয়ার গ্রুপ।

এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় সাইফুলসহ আরও কয়েকজন। একপর্যায়ে গুলিবিদ্ধ সাইফুলকে সন্ত্রাসীরা এসে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীকে লবণ মাঠ করতে সকালে ডেকে নিয়ে যায়। পরে শুনি আমার স্বামীকে কে বা কারা গুলি ও কুপিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনায় জড়িতদের বিচার চাই।

নুর মোহাম্মদ বলেন, সোনাদিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আমার নিরীহ ভাইকে গুলি করে পরে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনায় জড়িতের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সোনাদিয়ায় লবণ মাঠ দখল নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে সোনাদিয়ায় অভিযান চালিয়ে উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১০

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১১

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১২

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৩

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৪

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৫

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৬

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৭

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৯

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

২০
X