বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ যাত্রী নিহত। ছবি : কালবেলা
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ যাত্রী নিহত। ছবি : কালবেলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জ থানা মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০) ও চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ঘটনায় আহত হন তিন জন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে যান চলাচল শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১০

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১২

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১৩

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১৪

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৮

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৯

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

২০
X