কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় মহানগর ছাত্রদল সভাপতি আটক

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান অন্তুকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান অন্তুকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

মেয়র পদে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে একটি কেন্দ্রে দু’গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধের ঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান অন্তুকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল তাকে আটক করে। এর আগে সকালে ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাহসীন বাহার ও নিজাম উদ্দিন কায়সারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। এ ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান অন্তুকে (২৭) রাজাপাড়ার বাসার সামনে থেকে আটক করে পুলিশ।

আটক হওয়া অন্তুর মায়ের দাবি, সংঘর্ষের ঘটনায় তার ছেলে জড়িত নয়। অন্তু সে সময় বাড়িতে অবস্থান করছিল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, এখানে একটি সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছে। ঘটনার পরই আমরা সাঁড়াশি অভিযানে নেমেছি। অন্তুকে কোনো বা কোনো অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্তের চেষ্টা করছি।

ছাত্রদল নেতা অন্তুকে আটকের প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান ভুঁইয়া কালবেলাকে জানান, আমরা কিছুক্ষণ আগে ভোট দিয়ে আসছি। ভোট দেওয়ার আগে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে, আমরা জানতে পারি নাই কারা করছে। অন্তুসহ আমরা নির্বাচনী কেন্দ্রের অনেক বাইরে অবস্থান করছিলাম। হঠাৎ পুলিশের গাড়ি এসে অন্তুকে তুলে নিয়ে গেল। তখন আমরা পুলিশকে বললাম কেন আটক করলেন। তারা সেই ব্যাখ্যা দিতে পারেন নাই। পুলিশ জানিয়েছে ,তারা তদন্ত করে কিছু পেলে অন্তুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে আর সম্পৃক্ততা না পেলে তাকে ছেড়ে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১০

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১১

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১২

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৪

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৫

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৭

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৮

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৯

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

২০
X