সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ১১ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ২

সিলেটে ভারতীয় পেঁয়াজ জব্দ। ছবি : কালবেলা
সিলেটে ভারতীয় পেঁয়াজ জব্দ। ছবি : কালবেলা

সিলেটে ৯ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত ২ চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) নগরীর মিরের ময়দান থেকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পেঁয়াজের চালান জব্দ করে।

এ ঘটনায় আটক দুজন হলেন- টাঙ্গাইলের বাসাইল থানার বালিয়া উত্তরপাড়া এলাকার (বর্তমানে- এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার) আব্দুল গফুর মিয়ার ছেলে মো. সানোয়ার মিয়া (৪৭) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. মামুন আহমেদ (১৯)।

এসময় তাদের কাছ থেকে ২৪৫ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ড্রাম ট্রাক আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, আটক আসামিদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হলদে পাখি’ ফান্ডের টাকায় জেবুন্নেছার কোটি টাকার পাজেরো

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দেশে স্বর্ণের দামে পতন, ভরি কত

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১১

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

১৩

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৪

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

১৬

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

১৭

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৮

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১৯

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

২০
X