বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:১০ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ছাত্রলীগ-যুবলীগে উত্তেজনা, মোটরসাইকেলে আগুন

সিলেট নগরীতে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে উত্তেজনার ঘটনায় মোটরসাইকেলে আগুন। ছবি : কালবেলা
সিলেট নগরীতে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে উত্তেজনার ঘটনায় মোটরসাইকেলে আগুন। ছবি : কালবেলা

সিলেট নগরীতে ছাত্রলীগ-যুবলীগে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। একপর্যায়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে এ ছাড়া পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি টিম এসে মোটরসাইকেলের আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের অনুসারী মুজিবুর রহমান রুহিত ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজা গ্রুপের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। পরে রুহিতের পক্ষে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারীরা এসে জিন্দাবাজারে রেজা গ্রুপের ওপর হামলা চালায়। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, বন্দর বাজার থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে মিছিলসহ ছাত্রলীগ নেতাকর্মীরা জিন্দাবাজার পয়েন্টে আসে। এ সময় কয়েকটি মোটরসাইকেল নিয়ে পশ্চিম জিন্দাবাজারের দিক থেকে যুবলীগের কয়েকজন নেতাকর্মী প্রবশ করা চেষ্টা করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে রেজা গ্রুপের একজনের মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষই মারমুখী অবস্থানে রয়েছে। এদিকে আলাদাভাবে নগরীর বন্দরবাজার, দাড়িয়াপাড়া ও তালতলা এলাকায় বিক্ষোভও করছে দুই গ্রুপ। যে কোনো সময় বড় ধরনেরে সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি মো. মঈন উদ্দিন শিপন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X