শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফটক। ছবি : কালবেলা
রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফটক। ছবি : কালবেলা

দীর্ঘ তিন মাস নানা ঘটনা-রটনার মধ্য দিয়ে অবশেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওই চার শিক্ষককে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়।

আগামী ২১ মার্চের মধ্যে তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন সোমবার (১৮ মার্চ) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন।

বদলি হওয়া ৪ শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকাকে রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সহকারী শিক্ষক ধীরেন্দ্রনাথকে নেকমরদ ফরিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আয়েশা খাতুনকে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আবুল কালাম আজাদকে নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। অপরদিকে উপজেলার অন্য ৪ শিক্ষককে ডেপুটেশনে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, ইতোপূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি না করা, কোচিং বাণিজ্য, শিক্ষক দ্বন্দ্ব, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ ইত্যাদি বিষয়ে অভিভাবকরা অভিযোগ করেন। এ নিয়ে ওই বিদ্যালয়ে দুপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে যার একটি ভিডিও, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। দুপক্ষের অভিযোগ ইউএনও, জেলা শিক্ষা অফিসার ও থানা পর্যন্ত পৌঁছে।

অভিযোগের প্রেক্ষিতে গঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ বদলির আদেশ দেন।

এদিকে বদলিকৃত ওই শিক্ষকদের মধ্যে দুজন শিক্ষক বদলি আদেশের চিঠি গ্রহণ না করে বদলি ঠেকাতে বিভিন্ন মহলে তদবিরে নেমেছেন বলে জানা গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X