শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে জেলা বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

প্রিজন ভ্যানে তোলা হচ্ছে শেরপুর জেলা বিএনপির ২১ নেতাকর্মীকে। ছবি : কালবেলা
প্রিজন ভ্যানে তোলা হচ্ছে শেরপুর জেলা বিএনপির ২১ নেতাকর্মীকে। ছবি : কালবেলা

নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় শেরপুরে জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ মার্চ) দুপুরে জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী জিআর আমলী আদালতে হাজির হয়ে পৃথকভাবে জামিনের জন্য আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া ও নুর-ই-জাহিদ তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার মো. শহীদুল হক।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় নাশকতা এবং বিস্ফোরক আইনে দুটি এবং দণ্ডবিধি আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে দলীয় নেতাকর্মীদের নামে অন্তত ১২টি মামলা করে পুলিশ। ওইসব মামলায় অন্তত আটটিকে উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনে আছেন রুবেলসহ অনেকেই।

অপর চার মামলায় আজ হাজিরা দিতে এসেছিলেন ওই দুই উপজেলার নেতাকর্মীসহ রুবেল। চার মামলার মধ্যে আদালত আজ দুটি মামলার জামিন দিয়েছে অপর দুই মামলায় রুবেলসহ ২১ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের ২৫ সেপ্টেম্বর শ্রীবরদী উপজেলায় ও ২৮ সেপ্টেম্বর ঝিনাইগাতি উপজেলাতে হওয়া নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় আদালতের নির্দেশে ওই নেতাকর্মীরা এখন কারাবাস করছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১০

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১১

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১২

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১৩

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৪

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৬

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৭

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৮

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৯

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

২০
X