মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শিশির খান, সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ‘কালো সোনা’ চাষে ঝুঁকছেন কৃষকরা

পেঁয়াজ বীজের ক্ষেতে কীটনাশক দিচ্ছেন এক কৃষক। ছবি : কালবেলা
পেঁয়াজ বীজের ক্ষেতে কীটনাশক দিচ্ছেন এক কৃষক। ছবি : কালবেলা

পেঁয়াজের সাদা কদম শুকিয়ে বের হয় কালো দানা বা বীজ, যার বাজারদর আকাশছোঁয়া। তাই একে বলা হয় কালো সোনা। একটা সময় পুরোপুরি আমদানিনির্ভর থাকলেও দিনে দিনে দেশে এই কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের আবাদ বাড়ছে। ‘কালো সোনা’ নামে খ্যাত পেঁয়াজের বীজের চাষিদের মুখে এ বছর আনন্দের হাসি বিরাজ করছে। অগ্রহায়ণ মাসে পেঁয়াজ বীজের চাষ শুরু হয়। ফুল পাকে চৈত্র মাসে। কিছুদিন পরেই পাকতে শুরু করবে এ ফুলের বীজ। বর্তমানে সারাদেশে পেঁয়াজ বীজের যে চাহিদা তার ৪০ শতাংশ জোগান দেয় ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার চাষিরা।

সদরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে ৩৫৬ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। যা থেকে এবার প্রায় ১৯০ টন পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে আবাদ হয়েছে।

চরভদ্রাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়নে ১৭০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে, যা থেকে এবার প্রায় ৯৫ টন পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে আবাদ হয়েছে।

অপরদিকে, গত বছর ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় ৩৫০ হেক্টর ও চরভদ্রাসন উপজেলায় ১৩১ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছিল। গত বারের তুলনায় এ বছর এই দুই উপজেলাতেই আবাদের পরিমাণ বেড়েছে। ভালো লাভ পাওয়ায় এই ফসলের দিকে কৃষকদের আগ্রহ বেড়েছে। এলাকার কৃষকরা এবং তরুণরাও এ বীজ চাষে ঝুঁকে পড়েছেন। এলাকার বিস্তীর্ণ মাঠ ভরে উঠেছে পেঁয়াজ ফুল। এ ছাড়া সরকারের বিশেষ তদারকি থাকায় স্থানীয় কৃষি দপ্তরও এই পেঁয়াজ উৎপাদনে কৃষকদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করছে।

সদরপুরের সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকার আব্দুল হাই মোল্লা গত ২০ বছর ধরে পেঁয়াজ বীজ চাষাবাদ করছেন। এক বিঘা দিয়ে শুরু করে এখন তিনি জমির পরিমাণ বাড়িয়ে ৩০ বিঘা জমিতে এ বছর পেঁয়াজ বীজের আবাদ করেছেন।

হাই মোল্লা বলেন, ‘আমি ছোট বেলা থেকেই পেঁয়াজ বীজের আবাদ করে দেখতাম যে আমাদের বাড়ির সবাই পেয়াজ বীজের চাষ করে। এরপর আমার বাবা মারা যাওয়ার পরে আমিও পেয়াদ বীজের আবাদ শুরু করি, এতে প্রথম বছরেই ভালো আয় হয়। এরপর আর থেমে থাকতে হয়নি।’

সদরপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, এই উপজেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজের আবাদের উপযোগী হওয়ায় এখানে বীজের ব্যাপক আবাদ হয়। মূলত সদরপুরে ২ ধরনের পেঁয়াজের আবাদ হয়।’

চরভদ্রাসন বি এস ডাঙ্গী গ্রামের বীজ চাষি হামেদ মৃধা বলেন, এ বছর মৌমাছির অভাবে এই পেঁয়াজ বীজের গাছে পরাগায়নের মাত্রা কমে এসেছে। নিরুপায় কৃষক হাতের তালু বুলিয়ে এক ফুলের রেণুর সঙ্গে আরেক ফুলের রেণুর পরাগায়নের পন্থাও বেছে নেন অনেকে। কিন্তু এতে প্রাকৃতিক পরাগায়নের মতো ভালো ফলন হয়নি। আর তাই গত বছরের চেয়ে কিছু বেশি জমিতে চাষ হলেও এবার গতবারের চেয়ে উৎপাদন কমে আসবে বলে মনে করা হচ্ছে।

সদরপুর পশ্চিম শ্যামপুর গ্রামের বীজ চাষি শাহজাহান মৃধা বলেন, এই বছর পেঁয়াজ বীজের ফলন ভালো হয়েছে। কিন্ত এইবার আমাদের হাত দিয়ে পরাগায়ন করতে হচ্ছে। এই সুযোগে ভারত থেকে পেঁয়াজ বীজ আমদানির আশঙ্কাও রয়েছে। তবে যদি ভারত থেকে পেঁয়াজ বীজ আমদানি করা হয় তাহলে সার্বিকভাবেই ক্ষতি ডেকে আনবে।

চরভদ্রাসন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জেল হোসেন বলেন, চাষিদের পেঁয়াজ বীজ আবাদে যত্নশীল থাকতে হয়। কোনো রকম অযত্ন হলে ফলন নষ্ট হয়ে যায়। ক্ষেতে বীজের আবাদ শুরু হয় নভেম্বর-ডিসেম্বরে আর ফলন পাওয়া যায় এপ্রিল-মে মাসের দিকে। কয়েকদিন আগে শিলাবৃষ্টির কারণে বীজের কিছুটা ক্ষতি হয়েছে। আরেকটি সমস্যা মৌমাছির অভাবে কৃষকদের হাত দিয়ে পরাগায়ন করতে হচ্ছে, কিন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এই বছর আবাদ ভালো হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘দাম ভালো পাওয়ায় এ বছর আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে জেলার কৃষকরা এবার সাড়ে ৭ টন বীজ উৎপাদন করবে। এর মধ্যে সদরপুর ও চরভদ্রাসনের কৃষকরা পেঁয়াজ বীজের আবাদ ২৮৫ হেক্টর জমিতে। যার বাজারমূল্য কমপক্ষে ৭৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X