নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া এলাকার অপূর্ব চন্দ্র দাস। এ ছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সালাহ উদ্দিন সুইট কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি অপূর্ব পূর্ব শত্রুতার জেরে ফয়সাল আহম্মেদকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামি অপূর্বকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ জানুয়ারি সোনারগাঁয়ের বাঘমুছা ঋষিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসামি অপূর্ব চন্দ্ৰ দাস ফোন করে মো. ফয়সাল আহম্মেদকে ডেকে নিয়ে যায়।

পরে অপূর্বসহ আসামিরা ফয়সালকে শ্বাসরোধ করে হত্যা করে। ফয়সালের মরদেহ লাহাপাড়া এলাকার খালের মধ্যে ফেলে রাখে তারা। এ ঘটনায় নিহতের মামা মো. মানিক মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X