মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৮:০০ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত। ছবি : সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত। ছবি : সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ছাড়া ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

বুধবার (২৭ মার্চ) রাতে কালিয়াপাড়া-কচুয়া সড়কের কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, বুধবার রাত পৌনে আটটায় কালিয়াপাড়ামুখী সিএনজি অটোরিকশা পিকআপ ভ্যানটিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হোসেনপুর এলাকার কাঁচামাল বিক্রেতা আবুল কাশেম মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একই এলাকার কৃষক আব্দুর রবও মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের আ. রশিদ, মাসনিগাছা গ্রামের আশেক আলীর ছেলে মিলন হোসেন, আহত অপর একজনের পরিচয় জানা যায়নি।

শাহারাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, আহতরা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে শাহারাস্তি থানার ওসি আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X