কসবা, (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ে বিএনপি আবোলতাবোল বলছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : কালবেলা
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : কালবেলা

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কোনো দল যখন তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে, তখন তারা আবোলতাবোল বলতে থাকে। তাই বিএনপি এখন আবোলতাবোল বলছে। এটাকে কোনো কোনো ধর্তব্যের মধ্যেই ধরার প্রয়োজন নেই।

ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে-বিএনপি নেতাদের এমন বক্তব্য তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতায়নে ও স্বাবলম্বী করতে ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী।

পাহাড়ে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক ঘোলাটে করার চেষ্টা কিনা- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এ বিষয়ে আরও তথ্যাদি জানা প্রয়োজন। আরও তথ্যাদি না জানা পর্যন্ত আমি কোনো বক্তব্য দিতে চাই না।

জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে কসবা উপজেলা পরিষদ মিলনায়তেন পাওয়ার প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতায়নে ও স্বাবলম্বী করতে ৮০ জন নারীকে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। সেই ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনিসুল হক।

ব্রা‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। এ সময় বক্তব্য রাখেন নারী আইটি সেবাদাতা তানজিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সকল নাগরিক পুরুষ এবং মহিলা সকলেই সমান অবদানের অধিকারী হবেন। এটা তিনি সংবিধানের মধ্যে লিখে দিয়েছিলেন। সেই উদ্দেশ্য সফল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং নারীদের ক্ষমতায়নের জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছেন। এরমধ্যে এই হার পাওয়ার প্রকল্প অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দেশের জনসংখ্যার শতকরা ৫০ ভাগ নারী। এই ৫০ ভাগ নারী যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু এই দেশ বা জাতি কোনোদিন এগোতে পারবে না।

এর আগে মন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে কসবায় আসেন। পরে বিকেলে আখাউড়া কেলা শহীদ মাজারে ইফতার সামগ্রী বিতরণ করার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X