বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কেএনএফের তিন সদস্যসহ আটক ৪

বান্দরবানের পাহাড়। ছবি : সংগৃহীত
বান্দরবানের পাহাড়। ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি থেকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য ও এক গাড়িচালককে আটক করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) রাতে থানচি থেকে একজন এবং রুমা থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন, বান্দরবানের রোয়াছাড়ি উপজেলার রৌনিন পাড়ার ভানুন নুয়াম বম, থানচি ইউনিয়ন সদরের সিমত্লাং পাড়ার জেমিনিউ বম, আমে লানচেও বম এবং থানচি উপজেলার টিএন্ডটিপাড়ার বাসিন্দা গাড়ি চালক মোহাম্মদ কফিল উদ্দিন।

সোমবার (৮ এপ্রিল) বান্দরবানের পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থানচি থেকে একজন এবং রুমা থেকে তিনজনসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির ঘটনায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। সেনাবাহিনী-র‌্যাব-পুলিশ পৃথক অভিযান চালিয়ে এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, প্রত্যেকটি এলাকায় আইনশৃঙ্খলার তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জনবল ও শক্তি বৃদ্ধি করা হয়েছে। এগুলো ছোটখাটো বিষয় আমরা খুব বেশি আমলে নিতে চাই না। আমরা কঠোর হস্তে দমন করতে চাই। কোনো ধরনের সার্বিক পদক্ষেপ যাতে তারা না নিতে পারে সেরকম প্রস্তুতি আমাদের রয়েছে।

ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ব্যাংকি কার্যক্রম স্বাভাবিক আছে। যে উপজেলাগুলোতে ব্যাংকিং কার্যক্রম হচ্ছে না সেগুলো জেলা থেকে পরিচালনা করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা জনগণের পাশে আছি।

ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনার জেরে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের কার্যক্রম গত বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই শাখাগুলোর কার্যক্রম বান্দরবান কার্যালয় থেকে চলমান রয়েছে।

এর আগে রোববার বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েক সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছিলেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র জব্দের কথাও জানান তিনি।

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বক্তব্যের পরপরই র‌্যাব জানায়, বান্দরবানে এক বিশেষ অভিযানে কেএনএফের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে আটক করেছে র‌্যাব। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।

এদিকে কেএনএফ তাণ্ডবের ঘটনায় বান্দরবান জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে। রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকের ভিড় বেড়েছে।

কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার নেতৃত্বে ‘শান্তি প্রতিষ্ঠা’ কমিটি গঠন করা হয় গত বছরের মে মাসে। ওই কমিটির সঙ্গে গত ৫ মার্চ দ্বিতীয় দফা বৈঠক হয় বেথেল পাড়ায়। শান্তি আলোচনার মধ্যেই ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ও পরদিন ৩ এপ্রিল থানচির সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে ১৭ লাখ টাকা লুট, দুটি লাইট মেশিনগানসহ (এলএমজি) ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা।

পাশাপাশি সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে তারা। পরে ম্যানেজারকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরপর দুই উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পর এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।

কেএনএফ ২০২২ সালের মাঝামাঝি সময়ে তৎপরতা শুরু করে। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগেও গণমাধ্যমকে জানিয়েছিল।

সেই আস্তানায় গত বছর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া ও কেএনএফের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়। ভেঙে দেওয়া হয়েছিল তাদের আস্তানা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

১০

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১১

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১২

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১৩

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৫

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৭

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৮

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৯

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

২০
X