লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

গ্রেপ্তার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
গ্রেপ্তার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন, নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রাব্বান, আসলাম হোসেন, সেন্টু খামার, মোশারফ হোসেন, নয়ন আলী, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন।

জহুরুল ইসলাম, আফতাব হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল হাকিম, নাহিদ আলী, ফাদ্দেছ প্রামাণিক, লাল মোহাম্মদ লালু, সেন্টু প্রামাণিক, আইনুল হক, সজিব আহমেদ, আবু রায়হান।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকায় আইনাল হকের বাড়িতে জামায়াত-শিবির নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপনে বৈঠক করছে বলে জানতে পারি। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে লালপুর থানায় নাশকতার মামলা করে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১০

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১১

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১২

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৩

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৪

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৫

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৬

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৭

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৯

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

২০
X