সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা খুন

সবজি বিক্রেতা মোহাম্মদ আলী। ছবি : কালবেলা
সবজি বিক্রেতা মোহাম্মদ আলী। ছবি : কালবেলা

সিলেটে ছুরিকাঘাতে ভাসমান সবজি বিক্রেতা মোহাম্মদ আলী নামে এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার (৩ মে) সন্ধ্যায় নগরীর ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের বাসিন্দা। তিনি সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার রাহাত মিয়ার কলোনিতে বসবাস করতেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন শিপন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোহাম্মদ আলী একজন ভাসমান সবজি বিক্রেতা। শুক্রবার বিকেলে কিছু দুর্বৃত্ত চালিবন্দর ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় তাকে ছুরিকাঘাতের পরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মঈন উদ্দিন শিপন বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলী নামে এক তরুণ খুন হয়েছে। আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X