ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৬:০৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ
পাওনা টাকা চাওয়ায় মারধর

টিকটক ভিডিওতে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা

সদেশ সরকার। ছবিটি টিকটক থেকে সংগৃহীত
সদেশ সরকার। ছবিটি টিকটক থেকে সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে টিকটক ভিডিওতে বিচার চেয়ে আত্মহত্যা করেছে সদেশ সরকার (২৫) নামের এক যুবক।

বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। মারধরের ঘটনায় কয়েক দিন আগে টিকটক ভিডিওতে প্রশাসনের নিকট বিচার চেয়ে ভিডিওটি পোস্ট দেয় সদেশ সরকার।

সদেশ সরকার পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : পাওনা টাকা চাইতে গিয়ে ৭ দিন নিখোঁজ

সরজমিনে জানা গেছে, সদেশ সরকার একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখকে (২৪) ১৫০ টাকা ধার দেয়। গত সোমবার (১৭ জুলাই) বিকেল চারটার দিকে বাবুর বাজারে রিয়াজ শেখের নিকট সদেশ সরকার ধারের ১৫০ টাকা চায়। টাকা চাওয়ায় রিয়াজ ক্ষিপ্ত হয়ে বাজারের ভেতরে নুর ইসলামের দোকানের সামনে তাকে মারধর করে। পরে সদেশ টিকটক ভিডিওতে প্রশাসনের নিকট বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেয়। ওই ঘটনার সূত্র ধরে বুধবার দিনগত রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

সদেশের পিতা স্বপন সরকার জানান, বুধবার রাতে সদেশের মা প্রতিবেশী নিখিল রঞ্জন বিশ্বাসের বাড়িতে হরিসভা শুনতে যায়। হরিসভা শুনে রাত দেড়টার দিকে বাড়িতে এসে সদেশকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছে।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ১৫০ টাকা পাবে রিয়াজের কাছে। টিকটক ভিডিওতে কয়েক দিন আগে ভিডিওটি পোস্ট দিয়েছে। কী কারণে মারা গেছে সার্বিক দিক দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X