শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

টিকটক নিয়ে বিরোধ, বোনের গুলিতে বোন নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষ অস্বাভাবিক ঘটনা নয়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। টিকটকের জন্য ভিডিও বানানো নিয়ে বিরোধে জড়িয়েছেন দুই বোন। এরপর একে অন্যকে গুলি করে হত্যা করেছেন। অবিশ্বাস্য এমন এক ঘটনা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যম এআরাইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, টিকটক ভিডিও নিয়ে ১৪ বছর বয়সী বোনের সঙ্গে অপর বোনের বিরোধ হয়েছিল। এর জেরে একে গুলি চালিয়ে অন্যজনকে হত্যা করেছেন অপর বোন। আর নৃশংস এ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুজরাট জেলার সারাই আলমগীর জেলায়।

বিবাদে জড়ানো ওই দুই বোনের নাম সাবা আফজাল ও মারিয়া আফজাল। সামাজিকমাধ্যম টিকটকে ভিডিও বানানোর জন্য তাদের মাঝে ঝগড়া হয়েছিল। এরপর সাবা তার বোন মারিয়ার ওপর গুলি চালিয়ে দেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাদ্দার পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছেন।

পাকিস্তানের টিকটকের ভিডিওর জন্য প্রাণহানি নতুন নয়। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে টিকটক ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছিলেন।

ওই তিন কিশোর মোটরসাইকেলে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে সংঘর্ষে তারা নিহত হন।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে অনৈতিকতার অভিযোগে ধর্মীয় আলেমরা বেশ কয়েকবার টিকটক নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এরপর আংশিকভাবে বেশ কয়েকবার পাকিস্তানে টিকটক নিষিদ্ধ করা হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এর আগে ২০২১ সালে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ পাঁচ মাস টিকটক বন্ধ করে দেন। ওই সময়ে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে টিকটক বন্ধ করে দেওয়া হয়। পরে অনৈতিকতার বিস্তার ঠেকানোর নিশ্চয়তার ভিত্তিতে আবার এ মাধ্যম খুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X