সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজার গ্রেপ্তার

সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম ওরফে সিজার। ছবি : সংগৃহীত
সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম ওরফে সিজার। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম ওরফে সিজার (২৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ মে) রাতে তাকে পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিজার ওই ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো স্বামী সিজারুল ইসলাম। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্বও চলছিল। ২০ মে বিকেলে স্ত্রী সানজিদা আক্তার তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডে আসলে স্বামী সিজারুল তাকে যৌতুকের জন্য ব্যাপক মারধর করে। পরে ওইদিন রাতে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামী সিজারুলসহ চারজনক আসামি করে সখীপুর থানায় মামলা করেন স্ত্রী সানজিদা আক্তার।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী সিজারুলকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X