বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

আহসান উল্যাহ। ছবি : সংগৃহীত
আহসান উল্যাহ। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী।

মৃত ওই কৃষকের নাম আহসান উল্যাহ (৪৭)। তিনি পৌর এলাকার পাঁচরা বেপারি বাড়ির আইছা বেপারির বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান উল্যাহ বৃহস্পতিবার সকাল থেকে পাঁচরা এলাকায় শ্বশুর ফটিক মিয়ার কৃষি জমিতে কাজ করছিলেন। হঠাৎ দুপুর দেড়টায় তিনি প্রচণ্ড দাবদাহে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক শ্বশুর ফটিক মিয়াসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আহসান উল্যাহর শ্বশুর ফটিক মিয়া বলেন, আহত আহসান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, তীব্র গরমে আহত আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের মধ্যে স্ট্রোক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

এবারের বিশ্বকাপে গোলের বন্যা, বাড়ছে কার্ডের ঝড়ও

বৃহস্পতিবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এক জেলায়

রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার, সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

১০

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

১১

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

১২

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

১৩

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

১৪

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

১৫

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

১৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

১৭

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১৮

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১৯

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

২০
X