জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শুটারগান ও মাদকসহ নারী গ্রেপ্তার

অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার লিজা আক্তার। ছবি : কালবেলা
অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার লিজা আক্তার। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় ৮ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটারগান ও মাদকসহ লিজা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) ভোরে উপজেলার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিজা আক্তার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী।

জানা গেছে, ইয়াবা কেনাবেচার সংবাদ পেয়ে মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্কাস ঢালী কৌশলে পালিয়ে যায়।

এ সময় আক্কাস ঢালীর বসতঘর তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও একটি সচল দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ৮ রাউন্ড গুলিসহ আক্কাস ঢালীর স্ত্রী লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বোয়ালিয়ার আক্কাস ঢালীর বাড়িতে ইয়াবা কেনাবেচা হচ্ছে। তখন সেখানে অভিযান চালায় পুলিশ।

তিনি বলেন, অভিযানকালে আক্কাস ঢালীর বসতঘরের চৌকির নিচ থেকে একটি ওয়ান শুটারগান ও ৮ পিস গুলি উদ্ধার করি। এরপর আরও তল্লাশি করে টেবিল থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করি। গ্রেপ্তার করা হয় আক্কাস ঢালীর স্ত্রী লিজা আক্তারকে।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লিজা আক্তার নামের এক নারীকে আমরা দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ইয়াবাসহ আটক করি। আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১০

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

১১

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১২

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১৩

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১৪

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১৫

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৬

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৭

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৮

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৯

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

২০
X