কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান

সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান
ভূগর্ভে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার। ছবি : সংগৃহীত

সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র গড়ে তুলেছিল ইরান। গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহসহ অঞ্চলজুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতেই এই কৌশল গ্রহণ করেছিল তেহরান। আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার বাশার আল-আসাদ সরকার।

মধ্যপ্রাচ্যে মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। তাদের দাবি সেটি ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি ‘প্রতিরোধ অক্ষের’ অংশ। বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক।

ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। বাশার আসাদ সরকার শুরু থেকেই হিজবুল্লাহসহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর বড় সমর্থক। আর এই গোষ্ঠীগুলোর অন্যতম উদ্দেশ্য হলো- ইসরায়েলসহ পশ্চিমা আধিপত্য শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এবং ফিলিস্তিনকে মুক্ত করা। ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ায় অস্ত্রভান্ডার ও ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রে গড়ে তুলতে তেহরানকে অনুমতি দিয়েছিল দামেস্ক।

প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ সিরিয়া। একপাশে ভূমধ্যসাগর, অন্যপাশে ইরাক, উত্তরাংশজুড়ে তুরস্কের অবস্থাস, ইসরায়েল, লেবানন ও জর্ডানের সঙ্গে রয়েছে সীমানা। সবমিলে মধ্যপ্রাচ্যে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা ও সাংস্কৃতির প্রাণকেন্দ্র এই দেশটি।

পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত এই এই অঞ্চলে প্রভাব বজায় রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি। তাই পশ্চিমা এবং পশ্চিমাবিরোধী উভয়পক্ষের আগ্রহের বড় জায়গা দেশটি। বাশার আসাদ সরকার যেহেতু ইরানপন্থি জোটে যুক্ত হয়েছিলেন তাই যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো।

২০১২ সালে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। দামেস্কের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদেই এই বিদ্রোহ শুরু হয়। তবে সে সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যান বাশার। বাশার সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ ইরানের জন্য আরও বড় সুযোগ হয়ে এসেছিল। সিরিয়ায় বড় ধরনের সামরিক উপস্তিতি নিশ্চিত করতে পেরেছিল ইরান।

সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি ও অস্ত্র ভান্ডারের খবর বিভিন্ন সময়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এসব অস্ত্রভান্ডার বিভিন্ন সময়ে লক্ষবস্তুও হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। গত বছরের অক্টোবরে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, সিরিয়ার পূর্বাঞ্চলে থাকা ইরানের রেভল্যুশনারি গার্ডের দুটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এরপর গত অক্টোবরে ইসরায়েল দাবি করে, তারা সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইরানের তৈরি একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে। কারখানাটি লেবানন সীমান্তের খুব কাছে অবস্থিত বলেও জানিয়েছিল তারা। সম্প্রতি সেই অভিযানের কিছু গোপন নথি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ। খবরে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগে বাধা দিতে এই অভিযান চালানো হয়।

প্রতিবেদন মতে, ইসরায়েল সিরিয়ার মেসাফ শহরের কাছে অবস্থিত এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানায় অভিযান চালায়। এই ক্ষেপণাস্ত্র কারখানার দেখভালের দায়িত্বে ছিল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরুস্কৃত করল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১০

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১১

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১২

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৩

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৪

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৬

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৭

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৮

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৯

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

২০
X