সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১০:৩৯ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে রাস্তার পাশে গ্যাসের সন্ধ্যান

সিলেটে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস। ছবি : কালবেলা
সিলেটে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস। ছবি : কালবেলা

সিলেটে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস। গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙা (আনফরের ভাঙ্গা) নামক এলাকায় রাস্তার পাশে গত চার-পাঁচ দিন ধরেই এমন দৃশ্য দেখতে পায় স্থানীয় জনতা। এতে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল দেখা দেয়। আশপাশ এলাকার উৎসুক জনতাও দেখতে ভিড় করেন।

এমন সংবাদ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের নজরে আসার পর শনিবার (৮ জুন) দুপুর ২টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) বিষয়টি জানানো হয় ।

রোববার (৯ জুন) দুপুরে বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের ব্যবস্থাপক ও টিমপ্রধান এস এম নাফিফুন আরফিন ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও গ্যাসের নমুনা সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের সহকারী ব্যবস্থাপক মুহিত আলম, সিলেট গ্যাসফিল্ডের সহকারী ব্যবস্থাপক শুভংকর সরকার। এ ছাড়া তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ সজীব আহমদও ছিলেন।

এ বিষয়ে সিলেট গ্যাসফিল্ডের সহকারী ব্যবস্থাপক শুভংকর সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পরিদর্শন করেছেন। রোববার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন পরিদর্শন করেছেন।

বায়ুজিন না ন্যাচারাল গ্যাস কি না বোঝা যাচ্ছে না। অপাতত ওই স্থানটি মাটিচাপা ও রেড জোন হিসেবে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। জনসাধারণকে দূরত্ব বজায় রাখতে ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়ন ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি। রোববার বাপেক্সের প্রতিনিধি টিম এসে পরিদর্শন ও গ্যাসের স্যাম্পল সংগ্রহ করেছেন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যাবে গ্যাসের বিষয়টি বায়ুজনিক, ন্যাচারাল না থার্মোজনিক।

এ বিষয়ে বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের ব্যবস্থাপক ও টিমপ্রধান এস এম নাফিফুন আরফিন কালবেলাকে বলেন, পরিদর্শন ও গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। গোয়াইনঘাট ইউএনও যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করায় আমরা টিমসহ ঘটনাস্থলে খুব দ্রুত চলে এসেছি। পেক্সের ল্যাবে পরীক্ষার জন্য ৩ বোতল গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাছাড়া এখানে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ব্রিজ নির্মাণে কয়েক জায়গায় পাইলিং করা হয়েছে।

তিনি বলেন, তবে এ জায়গায় পাইলিংয়ের সময় গ্যাসের আলামত পেয়েছেন বলে তাকে জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। গ্যাসের নমুনা পরীক্ষা করার পর এখানে সব ধরনের সার্ভে করা হবে। তার আগে গ্যাসের নমুনা বাপেক্সের ল্যাবে পরীক্ষা করলেই জানা যাবে গ্যাসের ধরন বায়ুজনিক না থার্মোজনিক। গ্যাসের অরিজিনটা বোঝার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গ্যাসের প্রেসার ভালো আছে এখানে পজেটিভ কিছু একটা হবে।

সূত্র জানায়, চলতি বন্যায় জায়গাটি পানিতে তলিয়ে থাকা অবস্থায় পানির নিচে বুদবুদ করছিল। পানি কমে যাওয়ার পর পাশের বাড়ির নাছির উদ্দীন সেখানে গ্যাস লাইটের আগুন লাগালে আগুন ধরে যায়। এরপর থেকেই সামজিক যোগাযোগমাধ্যমে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে প্রচার চালিয়ে যাচ্ছে উৎসুক জনতা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X