উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সৈয়দ আমিন (৩৫) নামে এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের অপর সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) দুপুর আড়াইটায় উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন নিশ্চিত করছেন।

নিহত যুবক সৈয়দ আমিন ওই ক্যাম্পের এ/৪ ব্লকের আহমেদের ছেলে।

ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার ক্যাম্প-৪ এর এ /৪ ব্লকে সৈয়দ আমিনকে একই ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা পিটিয়ে আহত করে। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরএসওর সদস্য ছিলেন বলে কথিত রয়েছে।

এর আগে সোমবার (১০ জুন) তিন রোহিঙ্গা নিহত হয়। তাদের মাঝে দুজন আরসার এবং একজন আরএসওর সদস্য। গত একমাস ধরে রোহিঙ্গা ক্যাম্পে আরএসও ও আরসার সদস্যরা মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে সাধারণ রোহিঙ্গাদের জোরপূর্বক পাঠানোর জন্য বাধ্য করে আসছেন। এর জেরে আরএসও এবং আরসার সদস্যরা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টি করছেন। এ ঘটনার ক্ষোভ থেকে সাধারণ রোহিঙ্গারা এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার (১০ জুন) একই ক্যাম্পে তিনজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত রয়েছে ৬ রোহিঙ্গা।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X