ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:৫০ এএম
অনলাইন সংস্করণ
এমপি আনার হত্যা

ঝিনাইদহ কারাগারে আ.লীগ নেতা গ্যাস বাবু

ঝিনাইদহ কারাগারে আ.লীগ নেতা গ্যাস বাবু। ছবি : কালবেলা
ঝিনাইদহ কারাগারে আ.লীগ নেতা গ্যাস বাবু। ছবি : কালবেলা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে নিয়ে আসা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এমপি আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার আসামি জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধারে ম্যাজিস্ট্রেটের অধীনে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত আসামি বাবুর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে ১০ কার্যদিবসের মধ্যে বাবুকে ঝিনাইদহ কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঝিনাইদহে আনার পর জেল সুপারের তত্ত্বাবধানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাবুকে নিয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করবে।

এর আগে গত ৬ জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার নিজ বাসা থেকে ঢাকার ডিএমপির ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তাকে এমপি আনার হত্যা ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড নেওয়া হয়। পরে বাবু ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

কাজী কামাল আহম্মেদ বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১০

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১১

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১২

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১৩

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৪

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১৫

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৬

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৭

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৮

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৯

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

২০
X