শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

৮০০ বার হাজিরা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস-প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস-প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত 

বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে প্রায় ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস-প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে (সিআরইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে কত মামলা রয়েছে তা আমি নিজেও জানি না। বিগত সরকার আমলে গ্রেপ্তার হওয়া, আদালতে হাজিরা দেওয়া ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। কারাগারে গেছি বহুবার। একবার টানা আটক ছিলাম দেড় বছর। পরে ছিলাম আরও ৫ মাস। মিথ্যা মামলায় কারাবাস করা সময়ের অসংখ্য স্মৃতি রয়েছে। কখনো কখনো জেলখানার সামান্য সুবিধাটুকুও পেতে দেওয়া হয়নি। যেটা সাধারণ বন্দিরা পেয়ে থাকেন’।

সাবেক এই স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকার ছিল প্রতিহিংসা পরায়ণ। তারা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে অনিয়ম, অন্যায়, ঘুষ, দুর্নীতিকে বৈধতা দিয়েছিল। অপরাধকে তারা কোনো অপরাধই মনে করেনি। তাদের মস্তিষ্কে পচন ধরেছিল। একারণেই সরকার প্রধানের সঙ্গে মন্ত্রিসভা, স্পিকার, সংসদ এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা যে অন্যায় করেছে মানবিক কারণে আমরা তাদের ওপর তেমনটা করতে চাই না। তাদের বিচার দেশের আইন আদালত করবে।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির এই ভাইস-চেয়ারম্যান বলেন, ‘যদি ব্যক্তিগত অভিমত জানতে চান তবে বলবো, রাজনীতিবীদ হিসেবে আমি দ্রুত নির্বাচন চাইব। কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা নিশ্চিত করতে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে; সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। বিশ্বব্যাপী তার দারুন গ্রহণযোগ্যতা রয়েছে। আমরাও তার ওপর আস্থা রাখতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে সব ব্যাপারে আমাদের সবসময় নির্দেশনা দিচ্ছে’।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X