কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের ফ্ল্যাট জব্দ, হিসাব ফ্রিজ

নজিবুর রহমান। ছবি : সংগৃহীত
নজিবুর রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে রমনায় থাকা ৩ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ৩২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

একই সঙ্গে ৭টি ব্যাংক অ্যাকাউন্ট ও পাঁচটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

এদিন দুদকের উপপরিচালক খায়রুল হক এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা তাদের নামে স্থাবর বা অস্থাবর সম্পদগুলো বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর-হস্তান্তর করার প্রচেষ্টা চালাচ্ছেন। এসব সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত বছরের ৭ অক্টোবর তাকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১০

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১১

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১২

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৩

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৪

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৫

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৬

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৮

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৯

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

২০
X