মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক কারাগারে

মো. ওমর ফারুক সুমন। ছবি : সংগৃহীত
মো. ওমর ফারুক সুমন। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ইমরুল কায়েস (২৯) হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আটক রাখার আবেদনে বলা হয়, আসামি এ মামলার ঘটনায় জড়িত মর্মে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর এই আসামিকে মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়াসহ মামলা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আসামির দেওয়া তথ্য যাচাইয়ান্তে পরবর্তী সময়ে তাকে পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে।

আসামি পক্ষের আইনজীবী রোকেয়া বেগম জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামি একজন নওগাঁর সাবেক এমপি। তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে বিজয়ী হন। আসামি কোনো দলের সংসদ সদস্য ছিলেন না। তিনি একজন আইনজীবী এবং নওগাঁ জেলার-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তার কর্ম-দক্ষতা দেখিয়েছেন। তিনি ঘটনা সম্পর্কে অবগত নন। মামলার সঙ্গে তার সম্পৃক্ত নেই। ঢাকায় তার রাজনৈতিক পেক্ষাপট তৈরি হয়নি এবং তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসামি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। তার চিকিৎসা সঠিকভাবে না করা হলে জীবননাশের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় আসামির জামিনে থাকা একান্ত প্রয়োজন। যে কোনো শর্তে আসামির জামিনের প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ৮ অক্টোবর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে শান্তিপূর্ণ মিছিলের অংশগ্রহণ করেন ভুক্তভোগী মো. ইমরুল কায়েস ফয়সাল। সেদিন আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার উদ্দেশে গুলি বর্ষণ করলে তিনি গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। পরে সময়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X