মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায় 

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুলে হাইকোর্ট বিভক্ত রায় দিয়েছেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়াটিকে অবৈধ বলে ঘোষণা করেছেন, আর জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার এটিকে বৈধ বলে রায় দিয়েছেন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ পৃথকভাবে এ রায় ঘোষণা করেন। এখন নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, ২৫ নভেম্বর নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

রিটকারীদের পক্ষে আইনজীবীরা শুনানিতে বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই নির্বাচিত সরকারের পরিবর্তে অন্তর্বর্তী সরকারের পক্ষে বন্দরের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া উচিত নয়।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল যুক্তি দেন যে, দেশের স্বার্থ সুরক্ষিত রেখেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হচ্ছে এবং এতে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে।

এর আগে, ৩০ জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ববহির্ভূত কেন হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X