কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হিরো আলমকে হত্যাচেষ্টায় জামিন পেলেন ম্যাক্স অভি

হিরো আলমকে হত্যাচেষ্টায় জামিন পেলেন ম্যাক্স অভি
ছবি : সংগৃহীত

রাজধানীর আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত।

এর আগে গত বুধবার ম্যাক্স অভিসহ আরেক আসামি সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় মেইন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় ছয়জন আসামি ৩টি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করে মারধর করেন। এ ঘটনায় গত ৫ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে বাড্ডা থানায় মামলাটি করেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X