কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী মোসা. সুরাইয়া সুলতানা, ছেলে মো. সাফায়েত বিন জাকির ও মেয়ে মোসা. জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এর আগে, দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম পৃথক তিনটি আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সেসব আবেদনে উল্লেখ করা হয়, জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া, ছেলে সাফায়েত ও মেয়ে জাকিয়ার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অর্জিত অবৈধ সম্পদ অর্জনে তারা প্রত্যক্ষ সহযোগিতা করেছে তার প্রমাণ পাওয়া গেছে। তারা দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে।

তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের মাধ্যমে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক। তারা যাতে দেশত্যাগ না করতে পারে সে বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে পত্র প্রেরণসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১০

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১১

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১২

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৪

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৬

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৭

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৮

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৯

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

২০
X