কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
নয়াপল্টনে হামলা মামলা

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মামুন-নাসের ফের রিমান্ডে

রোববার শুনানি শেষে আসামিদের হাজতখানায় নেওয়ার সময় । ছবি : সংগৃহীত
রোববার শুনানি শেষে আসামিদের হাজতখানায় নেওয়ার সময় । ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও আফজাল নাসেরের জামিন আবেদন খারিজ করে তাদের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে আদেশটি দেন।

আদালত সূত্রে জানা গেছে, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের একদিন এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাসেরের দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ফের রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে এক কর্মী আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলায় সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেন, ঘটনার নেপথ্যের মূল পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও জড়িত অন্য আসামিদের শনাক্ত করতে এ দুজনকে জিজ্ঞাসাবাদ জরুরি। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টিও রিমান্ডের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতে রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা এবং অন্য জড়িতদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ জরুরি। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। পরে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।

আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন আদালতে জামিন আবেদনের শুনানিতে বলেন, বারবার রিমান্ডে নিয়ে সাবেক এই দুই কর্মকর্তাকে হয়রানি করা হচ্ছে।

পরবর্তীকালে তিনি বলেন, আজ ড. শিরীন শারমিন চৌধুরী (জাতীয় সংসদের সাবেক স্পিকার) জামিন পেয়েছেন। আমাদের মক্কেলরাও ন্যায়বিচার পাবেন বলে আশা করি। পরবর্তী শুনানিতে তার মক্কেলরাও জামিন পেতে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মামলাটি পল্টন মডেল থানায় দায়ের করা হয়েছে এবং বর্তমানে ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করছে। আদালত পর্যবেক্ষণে বলেন, মামলার তদন্তের স্বার্থে রিমান্ড প্রয়োজনীয় হওয়ায় তা মঞ্জুর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১০

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১১

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১২

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৩

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৪

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৫

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৬

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৭

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৮

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৯

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

২০
X