শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টায় হাসিনা-কাদেরসহ ৪০ আসামির বিরুদ্ধে চার্জশিট

ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টায় হাসিনা-কাদেরসহ ৪০ আসামির বিরুদ্ধে চার্জশিট| ছবি: সংগৃহীত
ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টায় হাসিনা-কাদেরসহ ৪০ আসামির বিরুদ্ধে চার্জশিট| ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

যদিও অভিযোগে ‘সংশ্লিষ্টতা না পাওয়ায়’ ও ঘটনার দিন মোহাম্মদপুরে না থাকায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান।

শেখ হাসিনা ছাড়াও চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল।

মামলার চার্জশিটে বলা হয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্ব-নির্দেশনা অনুযায়ী অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারাদেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান আশিক। পরে ‘মৃত ভেবে’ হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যায়।

ওই ঘটনায় একই বছরের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় আলোচিত এ মামলা করেন ছাত্রদল কর্মী আশিক। তবে অভিযোগপত্রের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১০

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১১

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১২

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৩

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৪

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৫

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৬

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৭

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৮

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

১৯

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X