বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাছিফসহ দুজন রিমান্ডে

ফারহান তানভীর নাছিফ। ছবি : কালবেলা
ফারহান তানভীর নাছিফ। ছবি : কালবেলা

রাজধানীর শাহবাগে নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসচালক রুবেল মিয়াকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার (১১ মে) আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনমথ হালদার । আসামিপক্ষ থেকে জামিন চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ মে থেকে গ্রেপ্তার হয়ে এ মামলায় তারা কারাগারে ছিলেন। আজ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের রিমান্ডে পাঠানো হলো।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফারহান তানভীর নাছিফ (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিনি নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ২ মে শনিবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হন।

এসময় তারা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘কালো আইন’ বাতিলের দাবিতে উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।​ এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

১০

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১১

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১২

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৬

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৭

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৮

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৯

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

২০
X