চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী আলিফ হত্যা : বিস্ফোরক মামলার তদন্তভার ডিবি থেকে পিবিআইতে

আইনজীবী আলিফ। ছবি : সংগৃহীত
আইনজীবী আলিফ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা ও বিস্ফোরক মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে সরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের সহকারী কমিশনার মো. মোস্তফা কামাল শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার অগ্রগতি নিয়ে আদালতের জিজ্ঞাসাবাদের মুখে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ প্রেক্ষিতে আদালত অধিকতর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পিবিআইকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালবেলাকে বলেন, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া এবং তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণে মামলার বাদী তদন্তকারী সংস্থা পরিবর্তনের আবেদন করেছিলেন। আদালত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পিবিআইকে তদন্তভার প্রদান করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ওইদিন সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের চার দিন পর নিহত আলিফের ভাই খানে আলম বিস্ফোরক আইনে মামলাটি করেন। মামলার এজাহারে শতাধিক নামীয় এবং ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১০

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১১

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১২

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৩

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৪

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

১৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৭

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

১৮

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

১৯

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

২০
X