কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো হাইড্রোজেন ট্রেন চালু করল ভারত

ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন। ছবি: সংগৃহীত
ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন। ছবি: সংগৃহীত

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষামূলক এই ট্রেনটি হরিয়ানার জিন্দ-সোনিপত ৮৯ কিলোমিটার রুটে চলবে।

শুক্রবার (১৭ জুলাই) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এই প্রথম ভারতের রেলপথে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিতে হাইড্রোজেন ফুয়েল সেল থেকে বিদ্যুৎ উৎপাদন করে ট্রেন চলবে, যা ডিজেলচালিত ট্রেনের তুলনায় পরিবেশবান্ধব। প্রকল্পের আওতায় হাইড্রোজেন সংরক্ষণ ও জ্বালানি সরবরাহের অবকাঠামোও তৈরি করা হয়েছে।

উদ্বোধনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত এখন সেই অল্প কয়েকটি দেশের কাতারে যোগ দিল, যাদের হাইড্রোজেনচালিত ট্রেন রয়েছে। এটি রেল খাতে পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মাধ্যমে হাইড্রোজেন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হবে এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব রেল পরিবহন সম্প্রসারণে সহায়তা করবে।

ট্রেনটি জিন্দ জংশন, গোহানা জংশন ও সোনিপত স্টেশনকে সংযুক্ত করবে। এছাড়া জিন্দ সিটি, পান্ডু পিন্দারা জংশন, লালিত খেরা হল্ট, ভামভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুতানা হল্ট, খান্দরাই হল্ট, রাবরাহ হল্ট, লাথ হল্ট, মোহানা, বারওয়াসনি হল্ট এবং সোনিপত নিউ স্টেশনেও যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১০

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১১

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১২

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৫

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৬

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৭

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৮

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৯

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

২০
X