কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের শুনানি পেছাল 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালাম এ দিন ধার্য করেন। এর আগে গত ২৪ মে একই কারণে শুনানি পেছানো হয়েছিল।

মামলার অন্য আসামিরা হলেন- আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।

এদিন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। কারাগারে আটক আসামি জ্যোতিকে আদালতে হাজির করা হয়। তবে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। এজন্য ভারপ্রাপ্ত বিচারক শুনানির নতুন দিন ধার্য করেন।

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয় দুদক।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া এই আসামি ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনেদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করেছেন।

আসামিদের বিরুদ্ধে কমিশন থেকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

বসুন্ধরা শপিংমলে নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

ফিফার নতুন নিয়মে ফাইনালে ওঠার পথ সহজ আর্জেন্টিনাসহ ৪ দলের

যুগ্মসচিব হলেন আরও ৭ কর্মকর্তা

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১০

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

১১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

১২

সন্ধ্যা ৭টায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর

১৩

মৌলভীবাজারে পানিবন্দি ১৫ হাজার মানুষ

১৪

ইরানের হরমুজ তীরবর্তী বন্দরে একাধিক বিস্ফোরণ

১৫

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

১৬

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

১৭

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

১৮

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

১৯

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

২০
X