কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

পিস্তল ছিনতাই: দুদু ও স্বপনকে গ্রেপ্তার দেখালেন আদালত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ রোববার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ গ্রেপ্তার দেখান।

এদিন আসামি দুদুকে আদালতে হাজির করা হয়। তবে কারাগার থেকে আসামি স্বপনকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত দেখানো হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ ছাড়া রিমান্ড শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেন। এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাই তাদের গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের উসকানি ও প্রত্যক্ষ নির্দেশনায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিরা পল্টন থানাধীন পুলিশ ক্যান্টিনে ভাঙচুর করে এবং পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইটপাটকেল মেরে জাদুঘরের গ্লাস ভেঙে ক্ষতিসাধন করে। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ লাইন্সের ডিউটি পোস্টে অগ্নিসংযোগসহ ইটপাটকেল নিক্ষেপ করে। জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তির রক্ষার্থে তাদের নিবৃত করতে গেলে তিন দিক থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং এএসআই এরশাদুল হককে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার পিস্তল ও আট রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১ নভেম্বর খিলক্ষেত থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১০

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১১

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১২

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৩

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৪

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৫

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৬

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৭

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৮

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৯

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

২০
X