কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০১:২৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ
এমপি আনার হত্যা

নেপাল থেকে এক আসামি ধরেছে কলকাতা সিআইডি : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি : কালবেলা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি : কালবেলা

ভারতে নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি। এর আগে গ্রেপ্তার জিহাদসহ কলকাতা সিআইডির কাছে দুজন আসামি ধরা পড়ার বিষয় নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শুক্রবার (৭ জুন) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, কলকাতা সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করেছে। তাদের কাছে দুজন আসামি আছে। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে। আরেকজনকে আগেই গ্রেপ্তার করেছে।

নেপাল থেকে কলকাতা সিআইডি কোন আসামি গ্রেপ্তার করেছে তার নাম বলেননি কমিশনার। তবে দেশের গোয়েন্দা সূত্র বলছে, নেপাল থেকে গ্রেপ্তার হওয়া আসামির নাম সিয়াম।

আনার হত্যার বিচার কোন দেশে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে ঘটনা সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও বলা আছে, বিদেশি যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি....। আমরাও তদন্ত করছি, তারাও (কলকাতা) তদন্ত করছে। একপর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যেকোনো জায়গায় এই বিচারটি হতে পারে।

সংসদ সদস্য আনার হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার আছে। এর মধ্যে তিনজন বাংলাদেশে। বাকি দুজন কলকাতায়।

বাংলাদেশে গ্রেপ্তাররা হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও শিলিস্তি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ ও আরেকজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১০

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১১

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১২

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৩

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৪

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৫

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৬

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৭

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৮

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৯

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

২০
X