কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘দু-একদিনেই ঢাকার চাঁদাবাজদের তালিকা, দ্রুত গ্রেপ্তার অভিযান’

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনারসহ অন্যান্যরা। ছবি : কালবেলা
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনারসহ অন্যান্যরা। ছবি : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকায় চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। দু-একদিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।

শনিবার (২১ ডিসেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভার এ কথা বলেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, কোনো অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে মামলা হবে, মামলার সব দায়িত্ব পুলিশের। যত অপরাধ হবে তত মামলা থানায় নিতে হবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে। তদন্ত করে আসামিদের শাস্তির আওতায় আনা হবে। পুলিশের দায়িত্বপালন করতে গিয়ে অতীতের মতো কারো ব্যক্তিস্বার্থে ব্যবহার না হয় সেদিকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে। রাজধানীতে সীমিত করা হবে অটোরিকশার পরিমাণ। রাজধানীতে এখন প্রধান সমস্যা যানজট। যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মোটরসাইকেলকে ফ‍্যামিলি যান হিসেবে ব‍্যবহার করা যাবে না। মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা হবে। যত্রতত্র পলিটিক্যাল মিছিল মিটিং করা যাবে না। অনুমতি নিতে হবে। বাসাবাড়ি করার সময় রাস্তার উপর মালামাল রাখা যাবে না। রাখলে মামলা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। যে অপরাধ সে অপরাধের মামলা নিতে হবে থানায়।

তাবলিগ জামাতের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, সমস‍্যা থাকলে টেবিলে বসে সমাধান করতে হবে। এরপর রাস্তায় কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংযত উপায়ে ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হবে।

পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X