বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৫:৪৪ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:৪৬ এএম
অনলাইন সংস্করণ

শেকৃবি উপাচার্যের আমলনামা চেয়েছে ইউজিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত তার কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছে ইউজিসি গঠিত তদন্ত কমিটি।

এতে আগামী ২ জুলাইয়ের মধ্যে এসব তথ্য-উপাত্ত তদন্ত কমিটির সদস্য সচিবের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ, টেন্ডারবাজি, একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক অনিয়ম-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত ৩০ মে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই ধারাবাহিকতায় তদন্ত কমিটির সদস্য সচিব মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত এক চিঠিতে বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে সব তথ্য-উপাত্ত পাঠাতে বলা হয়।

তদন্ত কমিটির সদস্য সচিব মো. গোলাম দস্তগীর বলেন, অভিযোগের ব্যাখ্যা পাওয়ার পর কমিশন কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। আমরা বর্তমান উপাচার্য মেয়াদকালে উত্থাপিত অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চেয়েছি, এটি তদন্তের অংশ। উল্লিখিত তথ্য-উপাত্ত আগামী ২ জুলাই ২০২৪ তারিখের মধ্যে বিশেষ বাহক মারফত তদন্ত কমিটির সদস্য সচিবের নিকট পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে চিঠিতে উপাচার্য যোগদানের পর থেকে এ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর পদ, নিজ জেলা, কমিশন কর্তৃক অনাপত্তি পত্র, সিলেকশন বোর্ড ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী; অফিস সহায়ক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা গ্রহণের অফিস আদেশ, বাছাই কমিটির সভার কার্যবিবরণী, প্রশ্নপত্র প্রণয়ন কমিটির অফিস আদেশ, ইস্যুকৃত প্রবেশ পত্রের নমুনা, চাকরির প্রার্থীদের উপস্থিতি স্বাক্ষরসহ অন্যান্য তথ্যাদি; উপাচার্যের ছেলে হামিম আল রশীদ, সেকশন অফিসারের আবেদন পত্র, বাছাই বোর্ড গঠনের অফিস আদেশ, বাছাই বোর্ড সভার কার্যবিবরণী, আবেদনকারীদের সার-সংক্ষেপসহ অন্যান্য কাগজপত্র; প্রভাষক পদে ১৭-১১-২০২০ থেকে ২৬-০৬-২০২৪ তারিখ পর্যন্ত কমিশন কর্তৃক নিয়োগের অনুমতি পত্র, আবেদনকারীদের সার-সংক্ষেপ, বাছাই বোর্ড সভার কার্যবিবরণীসহ অন্যান্য তথ্যাদি চাওয়া হয়েছে।

এ ছাড়া টেন্ডার ও আর্থিক সংক্রান্ত বিষয়ে চিঠিতে বিশ্ববিদ্যালয়ের গ্রিনহাউস নির্মাণ সংক্রান্ত সকল টেন্ডার ডকুমেন্টস, গ্রিনহাউস নির্মাণ কাজের অভিজ্ঞতা সনদ, গ্রিনহাউস নির্মাণ সংক্রান্ত রিসিভিং কমিটি প্রতিবেদন, ৪০ শতাংশ জামানত কর্তনের প্রমাণক ও বিল পরিশোধ সংক্রান্ত নোটের কপিসহ অন্যান্য প্রমাণক; অফিস, ল্যাব, ফার্ম যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সাবস্টেশন সরবরাহ সংক্রান্ত টেন্ডার ডকুমেন্টস, কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠানটির এবিসি সুপারভাইজরি সনদ, ইলেকট্রিক কন্ট্রাক্টর সনদ, রিসিভিং কমিটির কার্যপত্র ও বিল পরিশোধ সংক্রান্ত নোটের কপিসহ গ্রিনহাউস; 'রওশন এলিভেটর লিঃ'-কে ১০ কোটি ৪০ লাখ টাকার লিফট সরবরাহের কার্যদেশ, অভিজ্ঞতা সনদ, লিফট কেনার আগে বিদেশ গমনকৃত বিশেষজ্ঞ টিমের তালিকা ও প্রতিবেদনসহ অন্যান্য তথ্য।

এ ছাড়াও অফিস, ল্যাব ও হলের আসবাবপত্র সরবরাহের জন্য 'ডটস ফার্নিচার'- কে ১২ কোটি টাকার ফার্নিচার সরবরাহের কার্যাদেশ, অভিজ্ঞতা সনদ, রিসিভিং কমিটির কার্যপত্র, বিল পরিশোধ সংক্রান্ত নোটের কপিসহ অন্যান্য প্রমাণক; শেকৃবি'র অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পে উপাচার্যের স্ত্রীর গাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট গাড়িটির মালিকানা সংক্রান্ত ডকুমেন্টস, সরবরাহকারী প্রতিষ্ঠানটির রেন্ট-এ-কার ব্যবসার সনদ, গাড়িটি প্রকল্পে ব্যবহারের সময়কালসহ অন্যান্য ডকুমেন্টস; কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার (২০২১-২২ ও ২০২২-২৩) আয় ও ব্যয়ের বিবরণী (প্রমাণকসহ); বর্তমান উপাচার্যের সময়কালে সরকারি বাসভবন সংক্রান্ত ব্যয় বিবরণী (প্রমাণকসহ) তথ্য-উপাত্ত চেয়েছে তদন্ত কমিটি।

শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আমরা যাবতীয় তথ্যসহ ব্যাখ্যা দিয়েছিলাম। বর্তমানে তারা সেসকল বিষয়সহ অন্যান্য তথ্য-উপাত্ত ও প্রমাণক চেয়েছে। আমরা যথাযথ তারিখের মধ্যেই তা পাঠানোর জন্য কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X