কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে সেনাবাহিনী রাখা নিয়ে উমামার উদ্বেগ

মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত
মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত

ভোটকেন্দ্রে ও ভোট গণনার সময় সেনাবাহিনী রাখাকে সন্দেহজনক হিসেবে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি ভোটকেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি দেখতে চান না এবং প্রার্থীদের মতামত ছাড়া এমন সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দেন।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা এসব কথা বলেন।

এ সময় নির্বাচনী প্রচারণার সময় বাড়ানোর দাবি জানিয়ে এবং দৃশ্যমান প্রচার-প্রচারণা না রাখায় ক্ষোভ প্রকাশ করে উমামা বলেন, ‘যদি দৃশ্যমান প্রচারণা না চালানো যায়, তাহলে কীভাবে ৪০ হাজার শিক্ষার্থীর কাছে প্রার্থীরা পরিচিত হবেন?’

তিনি বলেন, ‘ভোট গ্রহণের সময় পরীক্ষা থাকার কারণে শিক্ষার্থীরা ক্যাম্পেইনে আগ্রহ দেখাচ্ছেন না। আমরা চাই শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন আবার নির্বাচনও যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়।’

অভিযোগ করে উমামা বলেন, ‘নারী প্রার্থীরা বুলিংয়ের শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।’

ভোটের ফল ঘোষণার সময় বেশি নিলে ডাকসুতে অংশ নেওয়া রাজনৈতিক সংগঠনগুলো ফল পরিবর্তন করে দেবে বলেও অভিযোগ উমামার। ভোট শেষে গণনা করে ফল প্রকাশের দাবি জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১১

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১২

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৩

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৪

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৫

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৬

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৮

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৯

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

২০
X