কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর উপদেষ্টা কেট গ্রিফিথসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন।

সোমবার (৮ জুন) সকালে চ্যান্সেলরের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর প্রজেক্ট কন্ট্রোলার সেলমা ইয়াহিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক পরিবর্তনে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে চলমান সহযোগিতামূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সম্প্রতি ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর সহযোগিতায় শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তরুণদের মানবাধিকার ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে আরও সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং তাদের সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবাধিকার শিক্ষা, গবেষণা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X