বুটেক্স প্রতিবিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সমাবর্তন না হলেও দ্বিতীয় সমাবর্তনের ফি দিতে বাধ্য করছে বুটেক্স

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রথম সমাবর্তন আয়োজন করতে না পারলেও শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছে দ্বিতীয় সমাবর্তন ফি। বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও সমাধান না করায় ক্ষোভে ফুঁসছেন সাবেক ও সদ্য পাস করা স্নাতক শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠার পর এখনো কোনো সমাবর্তন আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। প্রথম সমাবর্তন আয়োজন করা হবে মর্মে শিক্ষার্থীদের কাছ থেকে সমাবর্তন ফি নিলেও তা আয়োজন করতে পারেনি। তবু দ্বিতীয় সমাবর্তনের নামে নতুন করে রেজিস্ট্রেশন ফি আদায় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রায় এক বছর আগে নির্ধারিত প্রথম সমাবর্তনের তারিখ পেরিয়ে গেলেও এখনো সেই অনুষ্ঠান অনিশ্চিত রয়ে গেছে। কোনো নতুন তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে আবারও ফি নেওয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

গত বছর ৭ সেপ্টেম্বর বুটেক্সের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী গাউন, গিফট প্যাক, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও দেশের রাজনৈতিক পটভূমি ও উপাচার্য পরিবর্তনের কারণে অনুষ্ঠানটি স্থগিত হয়। এরপর এক বছরের বেশি সময় পার হলেও সমাবর্তনের নতুন সময়সূচি ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ অবস্থায় শিক্ষার্থীরা মূল সনদপত্র তোলার সময় দ্বিতীয় সমাবর্তনের নামে নতুন করে রেজিস্ট্রেশন ফি নেওয়া শুরু করেছে প্রশাসন। সনদ ও সমাবর্তন রেজিস্ট্রেশন ফ্রি হিসেবে নিচ্ছে তিন হাজার টাকা।এতে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে, যেখানে প্রথম সমাবর্তনের কোনো নিশ্চয়তা নেই, সেখানে দ্বিতীয় সমাবর্তনের নামে ফি নেওয়া কতটা যুক্তিসঙ্গত।

৪৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী জিয়াউর রহমান বলেন, যেখানে প্রথম কনভোকেশনের কোনো তারিখ নেই, কোনো নোটিশও নেই, সেখানে দ্বিতীয় কনভোকেশনের নামে কেন টাকা দিতে হবে? এই টাকা কোথায় যাচ্ছে— তা নিয়েও কেউ কিছু বলছে না। এটি সরাসরি প্রতারণা।

একই ব্যাচের আরেক শিক্ষার্থী ইফতেখার আলম বলেন, মূল সার্টিফিকেট তুলতেই আমাদের অনেক টাকা দিতে হয়— ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, অন্যান্য ফি মিলে প্রায় পাঁচ হাজার টাকার মতো। তার ওপর কনভোকেশনের জন্য বাড়তি ফি দেওয়া অনেকের জন্যই কষ্টসাধ্য। সমাবর্তনের তারিখ না জেনেই ফি নেয়া একেবারেই অযৌক্তিক।

আরেক সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান আতিক বলেন, দুই বছর আগে প্রথম সমাবর্তনের ফি নেওয়া হয়েছিল, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ওয়েবসাইটে কোনো নোটিশ বা ব্যাখ্যাও নেই। এখন আবার নতুন ফি নেওয়া হচ্ছে— এটা চরম দায়িত্বহীনতা।

বুটেক্সের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মারজানী তুবন নাহার বলেন, ২০১৮ সালে প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, মূল সার্টিফিকেট তুলতে হলে কনভোকেশনের ফিও দিতে হবে। তবে এখন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করলেই সার্টিফিকেট পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর নির্ধারিত তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। আমরা নতুন করে মন্ত্রণালয়ে অনুমতির আবেদন করেছি। অনুমতি পেলে এ বছরই প্রথম সমাবর্তন এবং পরের বছর দ্বিতীয় সমাবর্তন আয়োজন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X