জবি প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেএম মাহমুদ হাসান বলেন, জগন্নাথে আপনারা ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করছেন। গুপ্ত থেকে রাজনীতি করে আজ দেশনায়ক তারেক রহমানকে কটূক্তি করেছেন। আপনার বক্তব্য প্রত্যাহার করেন।

যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার মন্তব্য প্রত্যাহার করবেন। প্রকাশ্যে ক্ষমা চাইবেন। অন্যত্থায় ছাত্রসমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

এ সময় ছাত্রদলের সদস্য সচিব বলেন, রাজনৈতিক কারণে আমাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু হীন ভাষা ব্যবহার করলে আমরা মেনে নেবো না। ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না। তা যদি না করেন, মনে রাখবেন— দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।

বক্তব্যে শিবিরকে উদ্দেশ করে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমাদের আবেগের জায়গা তারেক রহমান। আপনারা গতকাল মানববন্ধন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদল নাকি শাকসু নির্বাচন বানচাল করেছে। অথচ জকসু নির্বাচনসহ সারা দেশের সব ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদল আন্দোলন করেছে।

তিনি বলেন, ক্যাম্পাসে সহাবস্থানের জন্য আমরা চেষ্টা করছি ও করব। কিন্তু দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি হলে এই ক্যাম্পাসে কাউকে ছাড় দেওয়া হবে না। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। জবি ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধনে ইব্রাহিম খলিল বলেন, ২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিন। ছাত্রসমাজকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের সড়কপথ, রেলপথ সবকিছু বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের সমাবেশ করার কোনো অধিকার থাকতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X