মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

শাকসু স্থগিত হওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক 

প্রশাসনিক ভবনের সামনে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
প্রশাসনিক ভবনের সামনে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনের সামনে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানান তারা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেন, ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে কয়েকটি বিভাগ। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ক্লাস-পরীক্ষা বর্জনের সবাইকে আহ্বান করছি। বুধবার আমরা দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করব।

এদিকে নির্বাচন স্থগিতসংক্রান্ত উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে জরুরি শুনানির জন্য মঙ্গলবার (২০ জানুয়ারি) আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পূর্ণাঙ্গ আদেশের অনুলিপিসহ নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেওয়ায় ওই আবেদন তাৎক্ষণিকভাবে শুনানির জন্য গৃহীত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সোমবার (১৯ জানুয়ারি) রাতে প্রশাসনিক ভবনে তালা ঝোলানোর পর ১২ ঘণ্টা অবরুদ্ধ থেকে রাত সাড়ে ১২টায় মুক্ত হয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

তিন প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে সোমবার শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X