জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ক্লাস চলাকালীন জবি ক্যাম্পাসে মাইক ও খেলাধুলা নিষিদ্ধ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

একাডেমিক পরিবেশ রক্ষা ও নিরবচ্ছিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ক্লাস চলাকালীন মাইক বাজানো ও খেলাধুলাসহ সব ধরনের কোলাহলপূর্ণ কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে জবি প্রশাসন।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, গবেষণা ও নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে লক্ষ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসে কোনো ধরনের সাউন্ড বক্স বা মাইক ব্যবহার করা যাবে না। একই সঙ্গে এ সময় ক্যাম্পাসের ভেতরে সব ধরনের খেলাধুলাও নিষিদ্ধ থাকবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের বাইরে অর্থাৎ বিকেল ৪টার পর কেউ যদি সাউন্ড সিস্টেম ব্যবহার বা কোনো অনুষ্ঠান আয়োজন করতে চান, তবে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি গ্রহণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X