শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে ফল প্রকাশ করা হয়। ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলাফল অনুযায়ী, এ-১ ইউনিটে ২৯ হাজার ৭৩৭, এ-২ ইউনিটে ১৭৮, বি ইউনিট (বিজ্ঞান) ৪ হাজার ৯৩৮, বি ইউনিট (কলা) ৪ হাজার ৬২৮, বি ইউনিট (ব্যবসায় শিক্ষা) ৯০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৮২ দশমিক ৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬ দশমিক ৫৪ শতাংশ। সে হিসাবে ‘এ’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮১ শতাংশ। এবারে এ ইউনিটের ৯৮৫ আসনের বিপরীতে অংশ নিয়েছিল ৫২ হাজার ৮২৩ শিক্ষার্থী।

অন্যদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৭৯ দশমিক ৭৮ শতাংশ এবং সিলেটে ৮৫ দশমিক ২৭ শতাংশ। সে হিসাবে ‘বি’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৮৭ শতাংশ। এবারে ‘বি’ ইউনিটের ৫৮১ আসনের বিপরীতে অংশ নিয়েছিল ১৮ হাজার ২৫২ শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X