ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকান ঘিরে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগের ভিত্তিতে চার সদস্যের ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ছাত্রদলের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য ও সহকারী প্রক্টর ড. একেএম নূর আলম সিদ্দিকী জানান, রোববার দুপুর ২টায় কমিটি মিটিং করে করণীয় ঠিক করবে এবং আজই প্রতিবেদন প্রস্তুত করার চেষ্টা করবে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী। এছাড়া সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া সদস্য এবং এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তফা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে কমিটিকে অভিযোগের সত্যতা উদঘাটন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করা ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। স্মারকলিপিতে বলা হয়েছে, সেপ্টেম্বরের বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের সিন্ডিকেট গঠন করেছে।

ছাত্রদল অভিযোগ করেছে, অভিযুক্তরা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া অভিযোগ ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা জানিয়েছে, ক্যাম্পাসের শান্তি ও শিক্ষার পরিবেশ রক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে রোববার রাত ৮টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১০

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১১

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৩

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৫

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৭

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৮

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৯

আজকে স্বর্ণের বাজারদর

২০
X