কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল বাস। ছবি: সংগৃহীত
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল বাস। ছবি: সংগৃহীত

রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে থাকা অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে রেজওয়ান আহমেদ রিফাত নামে এক শিক্ষার্থী সকাল সাড়ে ৯টার দিকে লেখেন, ‘কিছুক্ষণ আগে ঢাবির ক্ষণিকা বাস মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নেমে এক্সিডেন্ট করছে। আহত কয়েকজন ঢাকা মেডিকেলে আছে, কয়েকজন হলি ফ্যামিলি হাসপাতালে আছে, কিছু মানুষ ইনসাফ হাসপাতাল এবং শমরিতা হাসপাতালে আছে।’

এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে লেখেন, ‘ডাকসু ভিপিসহ আমরা হাসপাতালগুলোতে আছি এবং যাচ্ছি। ফ্লাইওভার থেকে নামার আগে বাসটির চাকা ব্লাস্ট হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এক্সিডেন্ট করে। বাসের সামনে যারা বসেছিল এবং যেই মাইক্রোতে আঘাত লেগেছে। তাদের সবার অবস্থাই গুরুতর। সবাই দোয়া করুন আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, আমি ঘটনাস্থল ও হাসপাতালের দিকে যাচ্ছি এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X